Posts

Image
  নলিনীর পুনরাবিষ্কার : অন্নপূর্ণা তুরখুদ এবং উনবিংশ শতকের ভারতীয় নবজাগরণের এক বিস্মৃত নারী   ২০২৩ খ্রিস্টাব্দের ২ জুলাই স্কটল্যান্ডের এডিনবরা নগরস্থিত মর্নিংসাইড খ্রিস্টীয় সমাধিক্ষেত্রে একটি ক্ষুদ্র স্মারকফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপলক্ষ ছিল অ্যানা লিট্‌লডেল নামধারী এক ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃত্যুর একশত তেত্রিশতম বার্ষিকী। উল্লেখযোগ্য যে, ভারতবর্ষে বাংলা দৈনিক অমৃতবাজার পত্রিকা এবং কয়েকটি আন্তর্জাতিক প্রকাশনা ব্যতীত এই ঘটনাটি বিশেষ জনমনোযোগ আকর্ষণ করতে পারেনি। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘দ্য স্কটিশ সেন্টার ফর টেগোর স্টাডিজ’। উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে সীমিত; তবে সমবেত ব্যক্তিদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত রবীন্দ্রনাথ ঠাকুর-অনুরাগীদের সংখ্যাই ছিল সর্বাধিক। উন্মোচিত স্মারকফলকে নিম্নলিখিত লেখাটি উৎকীর্ণ ছিল :   In Memory of   Annapurna Turkhud or Littledale, Poet Known as “Nalini” by Nobel Laureate Rabindranath Tagore   Born Bombay, 31 January 1858 Daughter of Atmaram Pandurang & Radhabai Turkhudkar Died Marchm...